স্বাধীনতার গান

স্বাধীনতা (মার্চ ২০১১)

মোঃ তফছির উদ্দীন
  • 0
  • ২৩২
স্বাধীন দেশে স্বাধীনতার গান
গাত্ত উজাড় করে প্রাণ।
বিজয়ের প্রেরণা
করেছে স্বাধীনতার সূচনা।
স্বাধীনতার হাত ধরে
বিজয়ের তরী এসেছে
এই বাংলার তীরে।
স্বাধীনতার মূলমন্ত্রে
যুদ্ধের ধ্বনি
উঠেছিল একত্রে।
স্বাধীনতার অনুসরে
বাঙালীরা শিকল পরেছিল চরণে।
স্বাধীনতার ডাকে
বাঙালীরা শিখেছিল
মা বলতে এই বাংলাকে।
স্বাধীনতার অমিয় উক্তি
দিয়েছে আমাদের মুক্তি,
দুর করেছে পরাশক্তি ।
সেই স্বাধীনতার ইতিকথা
নতুন প্রজন্মের জন্য করতে
হবে রচনা, সময়ে যথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) বাঙ্গালী এখনও তোমরা ঘুমিয়ে আছ? জেগে ওঠো । খুব ভাল লাগলো ।
সূর্য N/A ছন্দে শুরু করেছিলে শেষ অবধি ধরে রাখতে পারনি| খারাপ হয়নি .....
বিন আরফান. N/A একি শোনালে, তোমার লেখার প্রেমে পড়ে গেলাম. চালিয়ে যাও

০৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬